নারায়ণগঞ্জ নারী বন্দর সর্বশেষ সংবাদ

বন্দরের ২১ ও ২২ নং ওয়ার্ডে রাস্তার পাশে স্থাপনা উচ্ছেদ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোমবার ২রা মে  বন্দরের ২১ ও ২২ নং ওয়ার্ডে রাস্তার দু’পাশে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রাস্তা প্রসস্তকরণের লক্ষ্যে মঙ্গলবার সকাল হতেই ওই কার্যক্রম শুরু হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন চৌধূরী ও স্যানেটারী ইন্সপেক্টর মোঃ আলমগীর হীরণের উপস্থিতিতে উচ্ছেদাভিযানের নেতৃত্ব দেন নাসিক’র ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূই্য়া ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রেজওয়ানা হক সুমি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম আমিরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম জাহাঙ্গীর,বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল বাতেনসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। ত্রিবেণী ব্রীজ হতে বন্দর বাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় পর্যন্ত রাস্তার দু’পাশের স্থাপনা উচ্ছেদ করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 8   +   9   =  

02 May 2016

বন্দরের ২১ ও ২২ নং ওয়ার্ডে রাস্তার পাশে স্থাপনা উচ্ছেদ

www.narayanganjbarta24.com