নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরের কুশিয়ারায় কবরস্থানের রাস্তা ডালাই কাজের উদ্বোধন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের কুশিয়ারায় বাগ-এ-জান্নাত কবরস্থানের রাস্তার ডালাই কাজের উদ্বোধন করা হয়েছে।১৫ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় বন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসান উদ্দিন আনুষ্ঠানিক ভাবে ডালাই কাজের উদ্বোধন করেন। জেলা পরিষদের অর্থায়নে ২ লাখ টাকা ব্যায়ে সম্ভাব্য মেম্বার প্রার্থী আঃ সালামের নেতৃত্বে হৃদয় এন্টার প্রাইজের মাধ্যমে রাস্তার ডালাই কাজ শুরু করা হয়। কাজের উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অলিকুল জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী নুরুদ্দিন, মিনহাজ উদ্দিন, ফিরোজ হাসান বাবু, মিজানুর রহমান বাচ্চু, কামাল হোসেন, মোক্তার হোসেন, ওমর আলী, বারেক মিয়া, সবুজ মিয়া, আলাল উদ্দিন, হৃদয় হোসেন, জামাল হোসেন  ও প্রমুখ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   8   =