ধর্ম নারায়ণগঞ্জ বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বদর দিবস উপলক্ষে খেলাফত মজলিসের ইফতার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (শিপু) : পবিত্র বদর দিবস উপলক্ষে বন্দরের ধামগড় ইস্পাহানী বাজারে বাইতুল মামুর জামে মসজিদে বন্দর থানা খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন বৃহস্পতিবার এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বন্দর থানা খেলাফত মজলিসের সভাপতি মুফতী আবুল কাশেমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফেজ কবির হোসেন। মাহফিলে উপস্থিত ছিলেন মজলিস নেতা হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা আল আমিন, মোঃ আরমান, আমজাদ হোসেন প্রেসিডেন্ট ও জুলহাস প্রমুখ।

মাহফিলে বদর যুদ্ধের উদ্যোশ্য ইতিহাস তুলে ধরা হয়। বদর যুদ্ধে সামান্য কয়েক জন মুসলমানের কাছে আল্লাহ পাকের ইচ্ছায় হাজার হাজার আল্লাহ ও নবীর দুশমন পরাজিত হয়েছে। মাহফিল শেষে ইফতার পূর্বে দেশে গুপ্ত হত্যা বন্ধ, জঙ্গীবাদ নির্মূল, দেশকে ও দেশের শাসন ব্যবস্থাকে আল্লাহ পাকেম মনোনিত ধর্ম ইসলামের শাসন ব্যবস্থা বাস্তবায়নের জন্য দোয়া করা হয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 4   +   6   =