ধর্ম নারায়ণগঞ্জ নারী রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধু আইনজীবী সমিতির উদ্যোগে নাগিনা জোহার জন্য দোয়া

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সাংসদ ভ্রাতৃদ্বয়ের মা, ভাষা সৈনিক প্রয়াত বেগম নাগিনা জোহার রূহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা বঙ্গবন্ধু আইনজীবী সমিতির আয়োজনে ১৫ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের ৪র্থ তলায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।3

দোয়া অনুষ্ঠানে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলের সভাপতিত্বে উপস্থিত থেকে মরহুমার জীবদ্দশা নিয়ে বিষদ আলোচনা করেন, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. লায়েকুজ্জমান মোল্লা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিছুর রহমান দিপু, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল, সংগঠনের মহিলা আইনজীবীর কেন্দ্রীয় সভানেত্রী জয়া ভট্টাচার্য, কেন্দ্রীয় নেত্রী লাকী বেগম, জেলা কমিটির সভানেত্রী উম্মে হাবিবা মুক্তা, সাধারণ সম্পাদীকা রজিয়া আমিন, প্রমুখ।
দোয়া অনুষ্ঠানের সভাপতি জেলা যুব লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল বলেন, মরহুমা নাগিনা জোহা শুধু ভাষা সৈনিক-ই ছিলেন না, তিনি স্বাধীনতা যুদ্ধে নারায়ণগঞ্জ থেকে মহিলা মুক্তিযোদ্ধাদের সংঘবদ্ধ করেছিলেন। পাশাপাশি তিনি একজন সংস্কৃতিমনা লেখকও ছিলেন। আমরা সেই মহীয়সী নারীর জন্যে আল্লাহ পাক রব্বুল আল-আমিনের দরবারে দোয়া করবো, আল্লাহ পাক তার জীবদ্দশার সকল ভুলক্রটি গুলো ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আলোচনা পর্বের পর মরহুমা নাগিনা জোহা সহ সকল ভাষা সৈনিকদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 2   +   5   =