নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে সোনার মানুষ হতে হবে : ডিসি

বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ে তুলতে হলে সোনার মানুষ হতে হবে : ডিসি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে প্রতিটি মানুষকে সোনার মানুষ হতে হবে। আমরা যদি দেশকে ভালো না বাসি তাহলে পাকিস্তানী প্রেতাত্মারা গুজব ছড়িয়ে এদেশকে ধ্বংস করে দিবে। ওই প্রেতাত্মাদের কারনে আমাদের দেশ পিছিয়ে পরবে।  এ বিষযটি মাথায় রেখে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। ১৫ আগস্ট শনিবার বিকাল ৩টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং যুব ঋনের চেক বিতরণ এবং ভিক্ষুক পূর্নবাসন এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফারুক, বন্দর ইউনিয়ন পরিষদের চেযারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, ধামগড় ইউপি চেয়ারম্যান মাছুম, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ, মদনপুর ইউপি চেয়ারম্যান সালাম প্রমুখ। পরে জেলা প্রশাসক বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের ১০ জন ভিক্ষুককে প্রত্যেককে একটি দোকান ও কিছু মালামাল প্রদান করেন।

About the author

SOFT PRO IT