নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর খুনীদের বিচার তরান্বিত হয়েছে আইনমন্ত্রীর দৃঢ়তায় : জিয়াউল হক

বঙ্গবন্ধুর খুনীদের বিচার তরান্বিত হয়েছে আইনমন্ত্রীর দৃঢ়তায় : জিয়াউল হক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রেজিস্ট্রেশন কমপ্লেক্স, নারায়ণগঞ্জ শাখার আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হক এর সভাপতিত্বে ১৬ আগস্ট রবিবার দুপুরে রেজিস্ট্রেশন কমপ্লেক্সে ভবনে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত শোক সভায় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হক বলেন, ১৫ আগস্টের খুনীদের বিচারের মাধ্যমে জাতি কিছুটা হলেও কলঙ্কমুক্ত হয়েছে। আর এই বিচার কার্য সম্পাদনে সম্মুখ সারিতে থেকে দৃঢ়তার সাথে নেতৃত্ব দিয়েছেন আমাদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সুযোগ্য মন্ত্রী এড. আনিসুল হক। সেজন্য আমাদের রেজিষ্ট্রেশন কমপ্লেক্স, নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে আমাদের প্রিয় অভিবাবক মন্ত্রী মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইতিহাসের ঘৃনিত এই হত্যাকান্ডের বিচার হওয়া খুবই প্রয়োজন ছিলো।

এ সময় জাতির জনকের জন্মই হয়েছিল জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে উল্লেখ করে জেলা রেজিস্ট্রার বলেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে রুপান্তরিত করে বাঙালি জাতিকে এগিয়ে যেতে হবে। বর্তমানে তারই সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে।  তাই বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে অন্তরে লালন করে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে তার নেতৃত্বে এগিয়ে যেতে হবে। গড়তে হবে স্বপ্নের সোনার বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন  ফতুল্লার সাব-রেজিস্টার মো. হায়দার আলী খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ্ব কাজী মো: ইসলাম মিয়া, দলিল লিখক সমিতি, তল্লাশ কারক সমিতি, নকলনবিশ সমিতি, এমপ্লয়িজ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

About the author

SOFT PRO IT