বন্দর সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফিলিমের পর্ব শেষ করলেন দারোগা মনির

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পুলিশের নাম ভাঙ্গিয়ে নিরীহ মানুষকে হয়রানীসহ মাদকষ্পট থেকে বখরা আদায়ের অসংখ্য অভিযোগের ভিত্তিতে বন্দর থানা পুলিশ ফিলিমকে আটক করে। আর কোন অপরাধ না করার অঙ্গিকার করে মোসলেকা দিয়ে ছাড়া পেল একাধীক মামলার আসামী মোজাম্মেল হক ফিলিম। বন্দরবাসীর অভিযোগের ভিত্তিতে বন্দর থানার এস আই মনির হোসেন এ মহতি কাজ করে জনগনের প্রসংশা অর্জন করলেন। বহুরূপের অধিকারী ফিলিমকে সায়েস্তা করায় বন্দর থানার ওসিকে সাধুবাদ জানিয়েছে বন্দরবাসী। জনতা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক ফিলিমের বাড়ি নারায়নগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধীক মামলা রয়েছে। সে ডিবি, সদর, বন্দর থানার কিছু পুলিশের সাথে সখত্যা করে নিজেকে সোর্স হিসেবে দাবী করে বর্তমানে বন্দরের হাজীপুরে ভাড়া থেকে নানা অপরাধ করে বেড়াচ্ছে। এছাড়া পুলিশের ভয় দেখিয়ে নিরীহ মানুষকে হয়রানীসহ মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বখরা নেয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 4   +   6   =