ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় রিকশার গ্যারেজ থেকে যুবকের লাশ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে একটি অটো রিকশার গ্যারেজ থেকে আব্দুল কাদির (৩৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায় এসআই পোদ্দার নুর মোহাম্মদের অটো রিকশার গ্যারেজ হতে লাশটি উদ্ধার করা হয়েছে।

এ সময় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন ফতুল্লা মডেল থানা পুলিশ। নিহত আব্দুল কাদির স্থানীয় এলাকার জাহাঙ্গীর মিয়ার বাড়িতে ভাড়া থেকে গ্যারেজে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিল।

গ্যারেজ মালিক ও এলাকাবাসী জানান, গত ৩ মাস আগে গ্যারেজে রাতে ম্যানেজারের কাজ নেয় আব্দুল কাদির। প্রতিদিন রাতে সে গ্যারেজে ঘুমাতো। রাতের যে কোন সময় ষ্ট্রোক করে মারা গেছে। সকালে মালিক এসে কাদিরকে ডাকাডাকি করে ঘুম থেকে না উঠায় ভিতরে প্রবেশ করে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন ঘটনাস্থলে পৌছে লাশ মর্গে পাঠানোর নির্দেশ দেন। নিহত কাদির লামাপাড়া এলাকার কুদ্দুসের পুত্র। তার এক স্ত্রী ও মরিয়ম (৭) নামে এক কন্যা সন্তান রয়েছে।

About the author

SOFT PRO IT