বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না : খান মাসুদ

অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না : খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ বলেছেন, যারা আমার ভাতিজা কাজিম উদ্দিন ভাইয়ের ছেলে জিসান ও নাজিমুদ্দিন খান ভাইয়ের ছেলে মিহাদকে হত্যা করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসী চাই। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোন অন্যায়কারীকে ছাড় দেয়না। অপরাধী সে কোন দলের তা দেখার বিষয় না। অপরাধীর পরিচয় সে একজন অপরাধী।

১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দর প্রেসক্লাব সংলগ্ন সড়কে আয়োজিত কিশোর গ্যাং এর হাতে নিহত মেধাবী শিক্ষার্থী মিনহাজুল ইসলাম মিহাদ ও জিসান আহমেদ হত্যাকারীদের ফাঁসীর দাবীতে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

খান মাসুদ আরো বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই এখনো আমরা আইন নিজের হাতে তুলে নেইনি। অন্যথায় আমার ভাতিজা হত্যাকারীদের বাড়ি ঘরে হামলা চালিয়ে তছনছ করে ফেলা হতো। কিন্তু আমরা তা করিনি। কারন আইনের প্রতি আমদের ভরসা আছে। পুলিশ প্রশাসনের প্রতি আমার আবেদন এই হত্যা কান্ডের সাথে যারা প্রকৃতভাবে জড়িত তাদের সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে ফাঁসির কাঠ গড়ায় ঝুলানোর দাবী জানাচ্ছি।

বাহদ্দিন খানের সভাপতিত্বে মানববন্ধনে দোষীদের ফাঁসীর দাবীতে বক্তব্য রাখেন,বন্দর প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমল,সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিক, নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, অ্যাড. পাভেল খান, কদম রসূল কলেজ এর গভর্নিং বডির সদস্য মোঃ সোহেল,বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, নিহত জিসানের পিতা কাজিম উদ্দিন, নিহত মিহাদের পিতা নাজিম উদ্দীন খান সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

About the author

SOFT PRO IT