নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও নাহিদা বারিক

ফতুল্লায় বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও নাহিদা বারিক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাল্য বিয়ে বন্ধ করলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। ৩রা জুলাই শুক্রবার উপজেলার কাশিপুর ইউনিয়নের দেওয়ান বাড়ী এলাকায় মন্ডলবাড়ীতে বাল্য বিয়ের আয়োজন চলছে। এমন সংবাদ পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক তিনি দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে পাত্রী পক্ষের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাল্য বিবাহটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক জানান, পাত্রীর পিতা ও মাতাকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে তাদের ভালো ভাবে বুঝানোর পর তারা তাদের ভুল বুঝতে পেরে প্রতিজ্ঞা করেছেন যে, তারা তাঁদের মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 July 2020

ফতুল্লায় বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও নাহিদা বারিক

www.narayanganjbarta24.com