বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে প্রবাসী স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় লম্পট হাবু আটক

না.গঞ্জে প্রবাসী স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় লম্পট হাবু আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের বন্দরে এক প্রবাসী স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় লম্পট হাবু ওরফে হবি (৪৫) নামে এক নরপশুকে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। ৩রা জুলাই শুক্রবার বিকালে বন্দর থানার শাহী মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ওই লম্পটকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে গনধর্ষনের শিকার ভূক্তভূগী গৃহবধূ  গত ২ জুলাই বৃহস্পতিবার দুপুরে বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২(৭)২০।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গণধর্ষণের শিকার ভূক্তভোগী গৃহবধূর স্বামী বাহারাইন প্রবাসে থাকার সুবাদে বিদেশ থেকে টাকা আসতে দেরি হয়। এ কারনে গৃহবধূ সাংসারিক খরচের জন্য বন্দর শাহী মসজিদ এলাকার জয় মিয়ার ছেলে হাবু ওরফে হবি মিয়ার নিকট ৫ হাজার টাকা ধার হিসেবে চায়। গত ১১ জুন রাত ৮টায় লম্পট হাবু মিয়া উক্ত টাকা ধার দেওয়ার আশ^াস দিয়ে প্রবাসী স্ত্রীকে বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের ১নং নয়ানগরস্থ জনৈকা নাজমা বেগমের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই নারীকে নাজমা বেগমের একতলা ভবনের ছাদে নিয়ে হাবুসহ একই এলাকার মৃত জাহের মিয়ার ছেলে আলী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক গণধর্ষণ করে পালিয়ে যায়।

এ ব্যাপারে  মামলার তদন্তকারি কর্মকর্তা মদনগঞ্জ ফাঁড়ী ইন্সপেক্টর সৈয়দ মিজানুর ইসলাম জানান, গণধর্ষণের ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করেছে প্রবাসীর স্ত্রী। আমি মামলা দায়েরের সাথে সাথে হাবুকে আটক করতে সক্ষম হই। আটকৃত হাবু আমাদের হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে সাথে আমরা এ মামলার পলাতক আসামী আলীকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রয়েছে। আজ ৪ঠা জুলাই শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 July 2020

না.গঞ্জে প্রবাসী স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় লম্পট হাবু আটক

www.narayanganjbarta24.com