ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় বন্ধ হলো আরো চার ইটভাটা

ফতুল্লায় বন্ধ হলো আরো চার ইটভাটা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় অবৈধ আরো চার ইটভাটা বন্ধ করার পাশাপাশি ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার আলীগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা।

ভাটাগুলো হলো ওই এলাকার শাহাবুদ্দিন মিয়ার এসবিএম ব্রিকফিল্ড, তারা মিয়ার এমএসবি ব্রিকফিল্ড, মোহাম্মদ মনির হোসেনের এমএসবি ব্রিক ফিল্ড ও বোরহান উদ্দিনের এসইউএ।

ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা বলেন, এসব ইটভাটা আধুনিক পদ্ধতিতে গড়ে ওঠেনি এবং অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন কয়েক দফা নোটিশ দিলেও তারা তাদের ভাটার মান উন্নত করেননি।

এমন চারটি ভাটা চিহ্নিত করে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া এগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

গত দুই দিনে নয়টি ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে জানিয়েছেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ সাঈদ আনোয়ার।

About the author

SOFT PRO IT