নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপি শামীম ওসমানকে বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের শুভেচ্ছা

এমপি শামীম ওসমানকে বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবগঠিত বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটির নেতৃবৃন্দ । মঙ্গলবার ( ৩ ডিসেম্বর ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক শফিকুল ইসলামের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয় ।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, সহ-সভাপতি এড. স্বপন ভূঁইয়া, সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাইফ,  সহ-সভাপতি আলী মর্তুজা দুলাল, সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক বাবুল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, বন্দর থানা কমিটির সদস্য সচিব সোহেল রানা । আরোও উপস্থিত ছিলেন কাউসার আহমেদ পলাশ, রেদোয়ান হোসেন পাভেল, বিথী আক্তার উর্মিলা, আজমেরী আক্তার জাকিয়া, দীপা চৌধুরী, পপি ইসলাম, মো. পনির, ইকবাল হোসেন, শাকিল হোসেন  প্রমুখ ।

প্রসঙ্গত,  শনিবার ( ৩০ নভেম্বর ) দুপুরে নতুন কোর্ট সংলগ্ন  নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রধান কার্যালয়ে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী মো. শফিকুল ইসলামকে আহ্বায়ক  ও মো. সোহেলকে সদস্য সচিব  করে বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের ১১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 December 2019

এমপি শামীম ওসমানকে বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের শুভেচ্ছা

www.narayanganjbarta24.com