ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় নারী নির্যাতন মামলায় টিটু গ্রেফতার

ফতুল্লায় নারী নির্যাতন মামলা টিটু গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় নারী ও শিশু নির্যাতন মামলায় টিটু (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এএসআই আরসার আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। গ্রেফতারকৃত টিটু ফতুল্লার ইদ্রাকপুর দাপা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। তার স্ত্রী বাদী হয়ে নারী নির্যাতন ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে তাকে গ্রেফতারের আদেশ দেয় আদালত।

মামলার সূত্রে জানা যায়, ১৯৯২ সালের সেপ্টেম্বরের ১১ তারিখ ইসলামী শরীয়তের বিদানে টিটু ও মামলার বাদী বিয়েতে আবদ্ধ হয়। যেখানে দেন মোহর ধার্য্য করা হয় ২লাখ টাকা। পরবর্তীতে সংসার করাকালিন তিন কন্যা সন্তান জন্ম দেয় এই দম্পত্তি। ২০১৫ সালে বিভিন্ন সময় যৌতুক দাবী করতে থাকে টিটু। প্রথমে ২লাখ টাকা নিজের বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেয়। কিছুদিন গেলে আবারও যৌতুক দাবী করলে বাদীনি দিনে নারাজ হলে তার উপর নির্যাতন করতে থাকে টিটু। এ পর্যায়ে বাধ্য হয়ে কিছুদিন পূর্বে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যাল আদালতে মামলা করেন বাদীনি। আদালত আসামীকে গ্রেফতারের নির্দেশ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে হাজতে প্রেরণ করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 February 2020

ফতুল্লায় নারী নির্যাতন মামলায় টিটু গ্রেফতার

www.narayanganjbarta24.com