সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীর ৬ বছরের জেল

জেল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ৭ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কাউছার আহমেদ কুমিল্লার কুড়িগ্রামের ফজলুল হকের ছেলে।

আদালতের এপিপি জেসমিন আহমেদ জানান, ২০০৮ সালের ৩০ মে ২৬ বোতল ফেনসিডিলসহ মেঘনা সেতুর টোলপ্লাজা থেকে কাউছার আহমেদকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় সোনারগাঁও থানায় করা মামলায় তাকে ছয় বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 February 2020

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীর ৬ বছরের জেল

www.narayanganjbarta24.com