নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশকে মারধর করে পালালো সন্ত্রাসী বল্টু আমজাদ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : অবশেষে পুলিশকে মারধর পালিয়েছে বন্দর থানা তালিকাভুক্ত সন্ত্রাসী আমজাদ ওরফে বল্টু আমজাদ। ২২ জুলাই শুক্রবার বেলা ২টায় থানার দেউলি চৌরাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, দেউলি চৌরাপাড়া এলাকার কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী আমজাদ ওরফে বল্টু আমজাদ একাধিক মামলার ওয়ারেন্ট থাকা স্বত্ত্বেও দীর্ঘ দিন ধরে বীরদর্পে এলাকায় ঘুরে বেড়চ্ছে। এমনকি প্রতিনিয়তই  এলাকার নিরীহ লোকজনের উপর অত্যাচারের স্টীমরোলার চালায় বল্টু আমজাদ ও তার কু-পুত্র হৃদয় ও আপনসহ তার একটি সন্ত্রাসী বাহিনী।

সম্প্রতি এ সংক্রান্তে বিভিন্ন পত্রিকায় গঠনমূলক সংবাদ প্রকাশের পর বন্দর থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান জনৈক কনষ্টেবল হাবিবকে নিয়ে বেলা ২টায় সাদা পোশাকে হানা দেয়। আমজাদ স্থানীয় মসজিদের সামনে পুলিশকে দেখে দ্রুত পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে হাতে নাতে আটক করে। এ সময় আমজাদ দারোগা মোখলেছুর রহমান ও কনষ্টেবল হাবিবকে মারধর করে পালাতে সক্ষম হয়। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 4   +   6   =