বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুনরায় নির্বাচিত কাউন্সিলর আফজালকে শ্রমিক পার্টির ফুলেল অভ্যর্থণা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে দ্বিতীয়বারের ন্যায় নির্বাচিত হওয়ায় ফুলেল অভ্যর্থণা জানিয়েছে শ্রমিক পার্টি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। বন্দর উপজেলা শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে একটি বিশাল দল সম্প্রতি আফজাল হোসেনের নবীগঞ্জ ইসলামবাগস্থ বাসভবনে গিয়ে ঐ অভ্যর্থণা জানান। আরিফ হোসেনের সঙ্গে অভ্যর্থণাকালে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আলী, মুসাপুর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মোঃ মফিজুল ইসলাম, সহ-সভাপতি কাজী ইরনসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

ফুলেল অভ্যর্থনাকালে আফজাল হোসেন উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন,  আপনারা আমাকে এত ভালোবাসেন বলেই আপনাদের দোয়ায় আমি দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছি।  তবে আমি বিশ্বাস করি আমার আজকে অর্জণ শুধুমাত্র আমার রাজনৈতিক গুরু বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের জন্য। তার আদর্শে গড়ে উঠেছি বলেই মানুষ আমাকে এতটা পছন্দ করে। আমার নেতা নাসিম ওসমান কর্মীদেরকে ভালোবাসতেন বলেই মৃত্যুর পরও কর্মীরা তাকে ভুলতে পারছেনা। আমি মনে করি নাসিম ওসমানদের কখনো মৃত্যু হয় না তারা কর্মীদের মাঝে বেঁচে থাকেন সারা জীবন। আমার প্রিয় নেতা নাসিম ওসমান মরে নাই তিনি আমাদের প্রতিটি সৈনিকের হৃদয়ে এখনো বেঁচে আছেন। আজকের এই দিনে আমরা তাঁর বিদেহী আত্মর মাগফেরাত কামনা করছি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 0   +   3   =  

04 January 2017

পুনরায় নির্বাচিত কাউন্সিলর আফজালকে শ্রমিক পার্টির ফুলেল অভ্যর্থণা

www.narayanganjbarta24.com