বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পার্লার কর্মী ধর্ষণ মামলায় জুট ব্যবসায়ীকে আদালতে প্রেরণ

পার্লার কর্মী ধর্ষণ মামলায় জুট ব্যবসায়ীকে আদালতে প্রেরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে পার্লার কর্মী ধর্ষণ মামলায় লম্পট জুট ব্যবসায়ী মনির হোসেন (২৮) কে ১ দিনের রিমান্ড শেষে রবিবার পুনরায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এরআগে গত ১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে রিমান্ডে আনে মামলার তদন্তকারি কর্মকর্তা। যার মামলা নং-৩৪(১)২০। গ্রেপ্তারকৃত লম্পট মনির হোসেন বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে ।

মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ী ইনর্চাজ মোস্তাফিজুর রহমান জানান, ধৃতকে জিজ্ঞানাবাদের জন্য রিমান্ডে আনা হয়। মনির হোসেনকে নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুনরায় আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারী রাতে পার্লার কর্মী হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে বন্দর থানাধীন ইস্পাহানী ঘাটে পূর্ব পরিচিত  জুট ব্যবসায়ী মনির হোসেনের সাথে দেখা হয়। পরে জুট ব্যবসায়ী মনির হোসেন নদী পার করে দেওয়ার কথা বলে পার্লার কর্মীকে তার ভাড়াকৃত নৌকায় উঠায়। ওই সময় মনির হোসেন পার্লার কর্মীকে নৌকার মধ্যে কুপ্রস্তাব দেয়।

এতে সে রাজি না হওয়ায় লম্পট মনির হোসেন অজ্ঞাত নামা নৌকা মাঝির সহায়তায় পার্লার কর্মীকে উচ্ছার বিরুদ্ধে জোর পূবর্ক ধর্ষন করে। পরে ধর্ষিতা ওই রাতেই ইস্পাহানী এলাকায় মনির হোসেন মিয়ার জুটের গুডাউনে নিয়ে একই এলাকার আরাফাত আকনের সহযোগিতায় পুনরায় ধর্ষন করে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 February 2020

পার্লার কর্মী ধর্ষণ মামলায় জুট ব্যবসায়ীকে আদালতে প্রেরণ

www.narayanganjbarta24.com