রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩ আসামি রিমান্ডে

কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে র‌্যাব-১ এর হাতে ৩৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার তিন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২ ফেব্রুয়ারি ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে প্রত্যেকের তিন করে রিমান্ড মঞ্জুর করেন ।

রিমান্ডকৃত হলেন, গাজীপুরের জয়দেবপুর ধীরাশ্রম পূর্বপাড়া এলাকার মৃত শাহাজাহান মিয়া ছেলে মো. মোবারক হোসেন (৪০), গাজীপুর সদরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মো. আব্দুল বারেকের মো. আব্দুল সেলিম (৩৬) ও জয়দেবপুরের ধীরাশ্রম চৌধুরী পাড়ার মো. নুর ইসলামের মো. আহসান উল্লাহ (২৫)।

এর আগে গত শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চন পৌরসভার চরপাড়া গ্রামে এশিয়ান হাইওয়ে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তাদের গ্রেফতার করে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে ৩৮হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৬৩৫ টাকা, ৫টি মোবাইল সেট ও ৯টি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা। এছাড়াও মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬১৬০) জব্দ করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১ এর মেজর আব্দুল্লাহ আল মেহেদী এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা ইতোপূর্বে একাধিকবার কক্সবাজার থেকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মাদকদ্রব্যের চালান গাজীপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। তাদেরকে রূপগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 February 2020

কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩ আসামি রিমান্ডে

www.narayanganjbarta24.com