নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী প্রযুক্তি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় দোয়া চাইলেন আফরিন ওসমান

পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় দোয়া চাইলেন আফরিন ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ প্রয়াত জননেতা আলহাজ্ব একেএম নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমান সহ পরিবারের সকল সদস্য অসুস্থ হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস এর মাধ্যমে দেশবাসীরসহ সকলের নিকট দোয়া চাইলেন নাসিম ওসমানের একমাত্র সুযোগ্য কন্যা আফরিন ওসমান। আফরিন ওসমান তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস এর মাধ্যমে মন্তব্য পেশ করেন সেটি সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর পাঠকদের জন্য নিচে হুবাহু তুলে ধরা হলো :

পরিবারের সবার বড় সদস্য আমার মা থেকে শুরু করে সবচেয়ে ছোট সদস্য আমার ছেলে সহ আমরা সবাই অসুস্থ। আপনাদের সবার কাছে আমাদের পুরো পরিবারের জন্য দোয়া চাচ্ছি। আপনারা সবাই আল্লাহর দরবারে আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহপাক যেন আমাদের সবাইকে সুস্থ করে তুলেন, আমিন। আপনারা সবাই আপনাদের সকলের পরিবার নিয়ে ভাল থাকবেন ও সাবধানে থাকবেন। আল্লাহ যেন পৃথিবীকে আবারও আগের মত করে দেন, আমিন। আমাদের সকলের গুনাহ মাফ করে দেন ও সবাইকে সুস্থ রাখেন, আমিন। আপনাদের সবার দোয়ায় আমাদের সবাইকে অবশ্যই রাখবেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ প্রয়াত জননেতা আলহাজ্ব একেএম নাসিম ওসমানের সহধর্মিনী ও জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা পারভীন ওসমান করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও অসুস্থ্য রয়েছেন তার দুই কন্যা আফরিন ওসমান, আইরিন ওসমান সহ জামাতা ইফতেখায়রুল ইসলাম, বদরুদ্দোহা ও নাতি নাতনীরা।

About the author

SOFT PRO IT