রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

না.গঞ্জে পৃথক অভিযানে গ্রেফতার ৪, গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

না.গঞ্জে পৃথক অভিযানে গ্রেফতার ৪, গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে রূপগঞ্জ ও সোনারগাঁয় পৃথক র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে চার মাদক ব্যবসায়ী। ২১ সেপ্টেম্বর দুপুরে রূপগঞ্জ থানাধীন খালপাড় সাকিনস্থ সেকেন্দার পেট্রোল পাম্প এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে ব্রাক্ষণবাড়ীয়া থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশী করে মো. মনির হোসেন (৩৫), মো. সালাম মিয়া (৩২) ও মো. সৈয়দ হোসেন (৩২) নামে মাদক তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। এ সময় ২৪ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব-১১ দল।

এছাড়া অপর একটি পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর ব্রীজ সংলগ্ন সোনাপুর কলাপট্টি বাজারস্থ কালাম ট্রেডার্স এর সামনে হতে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মো. আশরাফ উদ্দিন (৫২) কে র‌্যাবের বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. মনির হোসেন (৩৫) ও মো. সৈয়দ হোসেন এর বাড়ী ব্রাক্ষণবাড়ীয়া জেলার ব্রাক্ষণবাড়ীয়া সদর থানাধীন বড়হরণ এলাকায় এবং মো. সালাম মিয়ার বাড়ী ব্রাক্ষণবাড়ীয়া জেলার ব্রাক্ষণবাড়ীয়া সদর থানাধীন বাটপাড়া এলাকায়। পৃথক অপর অভিযানে গ্রেফতারকৃত আসামী মো. আশরাফ উদ্দিন এর বাড়ী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন টেগেরঘাট এলাকায়।

২১ সেপ্টেম্বর সোমবার রাতে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ বিবৃতে জানান, গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অবৈধভাবে পরিবহনযোগে জুট কাপড় বহনের আড়ালে ব্রাক্ষণবাড়ীয়া জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ, নরসিংদী,  ঢাকা এবং এর আশপাশের এলাকায় গাঁজা বিক্রয় ও সরবরাহ করে আসছিল। পৃথক অপর অভিযানে গ্রেফতারকৃত আসামী মো. আশরাফ উদ্দিনকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং বিশেষ কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ ও সোনারগাঁ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT