নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খোকন সাহার আমন্ত্রনে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এড. খোকন সাহার নিজ র্কাযলয়ে আওয়ামীলীগ ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।  নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহার আমন্ত্রনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, ১১ নং ওয়ার্ড যুবলীগৈর সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক নিমাই সাহা, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ ও প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ শেষে ঈদ পরবর্তি সাংগঠনিক কর্মশালার বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।

আলোচনাকালে এড. খোকন সাহা বলেন,  দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে একটি কুচক্র মহল নানা কৌশলে লাখো শহীদের প্রানের বিনিমিয়ে অর্জিত আমাদের স্বাধীন বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। ধর্মের নাম ব্যবহার করে জঙ্গী ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে নিরীহ মানুষের জীবনকে কেড়ে নিচ্ছে। বর্তমান সরকার দলীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার হাতকে শক্তিশালী  করতে হলে সাংসদ এ.কে.এম শামীম ওসমানের নেতৃত্বে এখন আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঈদের পরই প্রতিটি ওর্য়াড, ইউনিয়ন, থানা ও জেলায় জঙ্গী ও সন্ত্রাসীদের অপকর্মের পাশাপাশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থেকে প্রতিহত করতে হবে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 1   +   8   =