নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নিপু ও ইমনের নেতৃত্বে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হোসেন নিপু ও যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মামুন আহমেদ ইমনের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। ১৯৭৩ সালের ১১ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শহীদ শেখ ফজলুল হক মনির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী  যুবলীগ প্রতিষ্ঠিত হয়।  সারা দেশের মতো নারায়ণগঞ্জেও দিনটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে।

শুক্রবার ১১ নভেম্বর বিকালে নারায়ণগঞ্জ জেলা ও শহর যুবলীগের উদ্যোগে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা শহরের চাষাঢ়ায় বিশাল মিছিল নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহন করেন। হাজার হাজার লোকের সমাগমের এই বর্ণাঢ্য র‌্যালীটি শহরের প্রধাণ সড়কগুলি প্রদক্ষিন শেষে ২ নং রেল গেইট সংলগ্ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অবস্থান করে। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে সম্পন্ন করা হয়  যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এসময় উপস্খিত ছিলেন, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, নাসিক ৩নং ওর্য়াড কাউন্সিলর শাহজালাল বাদল, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধান, আৗয়ামীলীগ নেতা মুজিজবুর রহমান, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি অবু মো:শরিফুল হক, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ ও প্রমুখ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 1   +   8   =