জাতীয় বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না ফেরার দেশে নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন

না ফেরার দেশে নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২২ মে) রাত ১০টা ১৫ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স ৮৪ বছর হয়েছিল।

বৃহস্পতিবার (২৩ মে) পৈত্রিক বা‌ড়ি কু‌ষ্টিয়ার কোটপাড়ায় তা‌কে দাফন করা হ‌বে বলে জানিয়েছেন শিল্পীর ছেলে আসিফ হো‌সেন। এর আগে তার মরদেহ হাসপাতা‌লের আনুষ্ঠানিকতা সে‌রে রাতে মোহাম্মদপু‌রের বাসায় নেওয়া হ‌বে।

প্রখ্যাত এই নজরুল সঙ্গীত শিল্পী দীর্ঘদিন যাবৎ হৃদ্‌রোগে ভুগছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার কিডনির জটিলতা, ফুসফুসেও সমস্যা ছিল। এছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যাও ছিল।

দীর্ঘদিন ধরে সংগীতের শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন খালিদ হোসেন নজরুল। তিনি একুশে পদক পেয়েছেন ২০০০ সালে। খালিদ হোসেনের গাওয়া নজরুল সংগীতের ছয়টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। আরও আছে একটি আধুনিক গানের অ্যালবাম ও ইসলামি গানের ১২টি অ্যালবাম।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 May 2019

না ফেরার দেশে নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন

www.narayanganjbarta24.com