রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নাসিক নির্বাচনে সিদ্ধিরগঞ্জে ১০ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দিচ্ছে জাতীয় পার্টি

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : আগামী নাসিক নির্র্বাচনে সিদ্ধিরগঞ্জে ১০ ওয়ার্ডে  কাউন্সিলর প্রার্থী দিচ্ছে মহাজোটের শরিক ও বিরোধী দল জাতীয় পার্টি। শুক্রবার বিকাল ৫ টায় গোদনাইল বৌবাজার থানা জাতীয়পার্টির কার্যালয়ে এক জরুরী সভায় এ ঘোষনা দেওয়া হয়। থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মোঃ মোহসীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জে থানা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি জানে আলম লালা,বীর মুক্তিযোদ্ধা মাহা, মোতালিব মেম্বার, আলী হোসেন মেম্বার, সাধারন সম্পাদক শেখ ফরিদ, নাসিক ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আঃরব, ৬নং ওয়ার্ড সভাপতি রাজ্জাক, ৭নং ওয়ার্ড সভাপতি হায়দার, সাধারন সম্পাদক জয়নাল, ৮নং ওয়ার্ড সভাপতি জালাল উদ্দিন ফকির, সাধারন সম্পাদকমনির হোসেন, ৯নং ওয়ার্ড সভাপতি জালাল উদ্দিন মাদবর, সাধারন সম্পাদকফাইম রাজ, ১০ ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মতিউর, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সায়েম, তানভীর, লোকমান, মঞ্জু, রাসেলসহ থানা জাতীয় পাটির ও সহযোগী সংগঠনের নেতামর্কীরা।

এসময় থানা জাতীয় পাটির সভাপতি কাজী মোহাসীন বলেন, আগামী নাসিক নির্বাচনে সিদ্ধিরগঞ্জের ১০ ওয়ার্ডে জাতীয় পার্টি তাদের কাউন্সিলর প্রার্থী দেবে। হুসাইন মোহাম্মদ এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছে। তাই আগামীতে সিদ্ধিরগঞ্জে বাসীর ভাগ্য উন্নয়ন ও সরকারের শরিক দল হওয়ার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য প্রতিটা ওয়ার্ডে কাউন্সিল প্রার্থী দেওয়ার ঘোষনা করছি। আপনারা সকলে বিচার বিসলেশন করে দল থেকে কাকে প্রার্থী করলে বিজয় হয়ে দলের ভাবমূর্তি উজ্জল করবে। তিনি আরো বলেন,সরকারের একটি সরিক হয়েও জাতীয় পাটির কোন নেতাকর্মীরা তেমন কোন মূল্যায়ন পায়না সরকারের কাছ থেকে। দলকে শক্তি শালি করা ও সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর বিজয় করা একন প্রতিটা নেতাকর্মীর দায়িত্ব । তাই  প্রতিটা কর্মী ও নেতারা সঠিক সিদ্ধান্ত দিয়ে কাউন্সিল প্রার্থী করা হলে বিজয় নিশ্চিত।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 8   +   4   =