নারায়ণগঞ্জ বিশেষ সংবাদ রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিক নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী প্যানেল তৈরির নির্দেশ আ:লীগের

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে অংশ নেওয়ার জন্য দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে মনোনয়ন প্রত্যাশীদের অন্তত ৩ সদস্যের প্যানেল তৈরি করে আগামী ২০ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী দলের স্থানীয় সংগঠন বর্ধিত সভা ডেকে প্যানেল চূড়ান্ত করে মনোনয়ন বোর্ডের কাছে পাঠালে বোর্ড সেখান থেকে একজনকে মনোনয়ন দেবে। বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদে সঙ্গে বর্ধিত সভা করবে। তারা সভায় আলোচনার মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের কমপক্ষে ৩ জনের একটি প্যানেল প্রস্তাব করবেন।

সোমবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদককে যৌথ স্বাক্ষরে প্যানেলভুক্ত প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তার বিষয় উল্লেখ করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্যানেল হাতে পাওয়ার পর কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড বৈঠকে বসে একজনকে নারায়গঞ্জ সিটি করর্পোরেশনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনয়ন দেবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন সোমবার নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ২২ ডিসেম্বর ২০১৬ নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   3   =