নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নাজমা আক্তার সানজিদা (৩১) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সানজিদা (৩১) নরসিংদী সাটিরপাড়া এলাকার নাদিমের স্ত্রী। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই নারীর স্বামী।

বাড়ির মালিকের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. জয়নাল আবেদীন জানান, ১ জুন থেকে নাদিম ও নাজমা দম্পতি সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাজার এলাকার আব্দুর রহিমের ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন। গত বুধবার দুপুরেও তাদের রান্না করতে দেখা যায়। কিন্তু এরপর থেকেই তাদের ঘরে তালাবদ্ধ ছিল। পরে শুক্রবার রাত থেকে বাড়ির বাসিন্দারা দুর্গন্ধ পেলে খুঁজতে গিয়ে নিশ্চিত হন তালাবদ্ধ ঘর থেকে এ গন্ধ আসছে। শনিবার সকালে বাড়ির মালিকের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই ঘরের তালা ভেঙে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে সেটি ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দু’দিন আগে শ্বাসরোধে ওই নারীকে হত্যা করে তার স্বামী পালিয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়াও স্বামীকে আটকের অভিযান অব্যাহত আছে।

About the author

SOFT PRO IT