বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল মো. সাজেদুর রহমানের বিদায় সংবর্ধনা

অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল মো. সাজেদুর রহমানের বিদায় সংবর্ধনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ):  বন্দর থানা কতৃক আয়োজিত নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল মো: সাজেদুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। শুক্রবার সকাল ১১টার সময় বন্দর থানায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বন্দর থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহীন মন্ডলের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মো: হারুনুর রশিদের উপস্থাপনায় বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী, শিক্ষা নবীশ অতিরিক্ত পুলিশ সুপার মো: জুয়েল রানা, কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ধামগড় ফাঁড়ির ইনচার্জ কুতুবুল আলম, বন্দর ফাঁড়ির ইনচার্জ মো: এমদাদুল হক, মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো: তরিকুল, বন্দর থানা এস আই মো: ফরিদ উদ্দিন, সিনিয়র সাংবাদিক এস এম আব্দুল্লাহ, এস আই মো: আনোয়ার হোসেন, এএস আই শামিম ও কন্সটেবল আমিনুর রহমান। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল মো: সাজেদুর রহমান বক্তব্যে বলেন, পুলিশের প্রতি সাধারন মানুষের যে ধারনা সেটি পরিবর্তনের লক্ষ্য নিয়েই আমি কাজ করি সাধারন মানুষ পুলিশে কাছে যাবে না পুলিশ সাধারন মানুষের কাছে যাবে। সরকার পুলিশকে দায়িত্ব দিয়েছে সাধারন মানুষের জান মাল নিরাপদে রাখার সেটি হনন করতে নয়। তিনি আরো বলেন, বিদায় সংবর্ধনার অনুষ্ঠানে বক্তব্য রাখতে কষ্ট হয়। বন্দরে দীর্ঘ দিন কাজ করেছি আমার সাংবাদিক ভায়েরা আপনাদের তথ্যসংগ্রহ কালে আমার কোন অচরনে খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিবেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এস আই পংকজ কান্তি সরকার, হামিদুল ইসলাম, সালাউদ্দিন, সাখাওয়াত হোসেন মৃধা, হানিফ মিয়া, পিএস আই মো: আব্দুল আলীম, আবু হানিফ, এএস আই শহীদুজ্জামান, সোহেল রানাসহ থানার অফিসার, ফোর্স ও এলাকার ব্যক্তি বর্র্গ।

About the author

SOFT PRO IT