নারায়ণগঞ্জ ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগ‌ঞ্জে ১২শ ইয়াবা সহ কার্ডধারী সংবাদিক গ্রেফতার

নারায়ণগ‌ঞ্জে ১২শ ইয়াবা সহ কার্ডধারী সংবাদিক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের  ফতুল্লায় সাইফুল ইসলাম সুমন ও তন্ময় নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ ১২ই মে সকালে বুধবার ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকা সংস্থাটির উপ-পরিদর্শক মোশাররাফ হোসেন  এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন : শিবপুরের মো. মুসা মিয়ার ছেলে ও বর্তমানে পশ্চিম ইসদাইরের মিজান ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া সাইফুল ইসলাম সুমন (২৬) ও মুন্সিগঞ্জের খলিল সিকদারের ছেলে ও পশ্চিম দেওভাগ বাশমুখি আনোয়ার গাজীর বাড়ির ভাড়াটিয়া ইমরান হোসেন তন্ময় (২৩)।

এ সময় তাদের কাছ থেকে ১২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়া মাদক বিক্রির টাকা, ২টি মোবাইল ফোন ও একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। ১২ই মে বুধবার  বিকালে এক বিবৃতে এ তথ্য জানানো হয়। এর আগেও সুমন তার স্ত্রীর করা যৌতুকের মামলায় গ্রেফতার হয়েছিলো।

স্থানীয়রা জানান, তল্লা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত সুমন। তার একাধিক সহযোগি রয়েছে। এদের মধ্যে তন্ময় একজন। তারা গভীর রাত পর্যন্ত তল্লা থেকে মাদক নিয়ে মোটরসাইকেলে করে শহরের ঘুরে ঘুরে বিক্রি করতো। এছাড়া নিজেদের বিশেষ পেশার পরিচয় দিয়ে চাষাড়া রেল স্টেশন, ইসদাইর সহ আশপাশে এলাকার শীর্ষ মাদক বিক্রেতাদের কাছ থেকে মাসোয়ারা নিতো। তারা বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি কতিপয় পুলিশ সদস্যদের দিয়ে হয়রানী করতো। এ চক্রের অন্য সদস্যরা এখনো প্রকাশ্যে। তাদের সাথে তল্লার লেবাসধারী কয়েকজনও রয়েছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলম বলেন, ১২ শত পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। তারা মাদক ব্যবসায়ী। আইনশৃঙ্খালা বাহিনীর নজর এড়াতে অপরাধীরা বিভিন্ন কৌশল অবলম্বন করেন। তারা নিজেদেরকে অনুমোদনহীন অনলাইন সংবাদ মাধ্যমের পরিচয় দিয়ে মাদক নিয়ে সড়কে চলাচল করতো।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 May 2021

নারায়ণগ‌ঞ্জে ১২শ ইয়াবা সহ কার্ডধারী সংবাদিক গ্রেফতার

www.narayanganjbarta24.com