বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজমেরী ওসমানের ঈদ সামগ্রী পেলেন নবীগঞ্জের প্রায় ৫ শতাধিক মানুষ

আজমেরী ওসমানের ঈদ সামগ্রী পেলেন নবীগঞ্জের প্রায় ৫ শতাধিক মানুষ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব, অসহায় ও দু:স্থ প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ই মে বুধবার সকাল ১০টায় নাসিক ২৪ নং ওয়ার্ডের বন্দর নবীগঞ্জ ইসলাম বাগ এলাকায় এই খাদ্য বিতরণ করা হয়।

প্রয়াত সাংসদ আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য উত্তরসুরী আলহাজ্ব আজমেরী ওসমান কর্তৃক প্রেরিত বিশিষ্ট দলিল লিখক ও সমাজ সেবক আলহাজ্ব মো: খোকন এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে তার সাথে ছিলেন, মশিউর রহমান মুছা ভুইয়া ও মো: মহসীন আলী।

ইসলাম বাগ নাসিম ওসমান ফুটবল একাডেমী সার্বিক সহযোগিতায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মো. কামাল বাদশা, মো. মো. মামুন, মো. নাজির, মো. লিটন, মো. জামাল,  মো. রাজিব, মো: লিটন, শাহজাহান, রোমান, রাজু, সালাম, মিন্টু, ফারুক, সুমন, নাদিম, মহসীন, জামাল, সোহান, আনসার ও সিয়াম সহ প্রমুখ। ঈদ খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সেমাই (লাচ্ছা), সেমাই (লতা), চিনি, দুধ, তেল, পোলাউর চাউল ও ভাতের চাউল।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 May 2021

আজমেরী ওসমানের ঈদ সামগ্রী পেলেন নবীগঞ্জের প্রায় ৫ শতাধিক মানুষ

www.narayanganjbarta24.com