নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবকে রবিউল হোসেনের অভিনন্দন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: রবিউল হোসেন নব-গঠিত নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবকে  অভিনন্দন জানিয়েছেন। মো: রবিউল হোসেন তার শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় বলেন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে জানতে পেরে আমি ব্যাক্তিগত ভাবে অত্যন্ত আনন্দিত ও অভিভূত হয়েছি। কেননা এ সংগঠনে যারা রয়েছে তারা নারায়ণগঞ্জের সাংবাদিক অঙ্গনে অত্যন্ত বিচক্ষন ও গুনী ব্যাক্তিত্বের অধিকারী।  তাই আমার বিশ্বাস নব-গঠিত এই সংগঠনের সকল সদস্য দল মতের উর্ধে উঠে এই দেশ, সমাজ ও জাতির উন্নয়নে ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং নারায়ণগঞ্জের অপসাংবাদিকতা রোধসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সুন্দর সমাজ গঠনে অগ্রনী ভূমিকা পালন করবে।

এছাড়া মো: রবিউল হোসেন নব-গঠিত নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের উত্তোরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   1   =