নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবকে এড.শাখাওয়াতের অভিনন্দন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নারায়ণগঞ্জ প্রতিনিধি ) : নব-গঠিত নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব তথা মহানগর প্রেসক্লাবকে  অভিনন্দন জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নগর বিএনপির অন্যতম নেতা এড.শাখাওয়াত হোসেন খান। এড.শাখাওয়াত তার শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় বলেন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব তথা মহানগর প্রেসক্লাব নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে জানতে পেরে আমি ব্যাক্তিগত ভাবে অত্যন্ত আনন্দিত ও অভিভূত হয়েছি। কেননা যাদের নেতৃত্বে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, তারা নারায়ণগঞ্জের সাংবাদিক অঙ্গনে অত্যন্ত বিচক্ষন বলে আমি জানি।

তাই আমার বিশ্বাস নব-গঠিত এই সংগঠনের সকল সদস্য দল মতের উর্ধে উঠে ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং নারায়ণগঞ্জের অপসাংবাদিকতা রোধসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সুন্দর সমাজ গঠনে অগ্রনী ভূমিকা পালন করবে।

এছাড়া এড.শাখাওয়াত হোসেন খান নব-গঠিত নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের উত্তোরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 9   +   4   =