নারায়ণগঞ্জ বিশেষ সংবাদ রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবকে জেলা ছাত্রদল নেতা রনির অভিনন্দন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) :  নব-গঠিত নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব তথা মহানগর প্রেসক্লাবকে  অভিনন্দন জানিয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান রনি। রনি তার শভেচ্ছা বার্তায় বলেন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব তথা মহানগর প্রেসক্লাব নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে জানতে পেরে আমি ব্যাক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত ও অভিভূত হয়েছি। কেননা যে সকল সাংবাদিকদের নিয়ে এ সাংবাদিক সংগঠনটি গঠন করা হয়েছে তাদের অনেককেই আমি ব্যাক্তিগতভাবে চিনি এবং জানি। বিশেষ করে সংগঠনটির নেতৃত্ব যাদের উপর অর্পিত হয়েছে তারা মূল ধারার সাংবাদিক বলে জানি। তাই আমার বিশ্বাস এই সংগঠন দল মতের উর্ধে থেকে নারায়ণগঞ্জের অপসাংবাদিকতা রোধে বিশেষ বিশেষ পদক্ষেপের মধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। অতএব আমি নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 7   +   2   =