নারায়ণগঞ্জ নারী বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ মহিলা আওয়ামী লীগের সুফিয়া বেগম আর নেই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোজাম্মেল হকের স্ত্রী নারায়ণগঞ্জ মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী সুফিয়া বেগম ৬ জানুয়ারী বুধবার ভোরে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ৬ জানুয়ারী সকাল ১১ টায় মরহুমার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। মরহুমার জানাজায় কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবুল জাহের, বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, আওয়ামী লীগ নেতা শাহজাহান মোল্লা প্রমুখ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 7   +   4   =