নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক শনাক্ত ১২৫ জন, ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে করোনা শনাক্ত রোগী বেড়ে র্সবমোট ৫৯জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১২৫ জন  শনাক্ত হয়েছে। যা অতিতের তুলনায় রের্কড বাড়লো। মৃত্যুবরণ করেছেন একজন। এ নিয়ে জেলাজুড়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৮৩ জন। মৃতের সংখ্যা ৬৪ জনে দাড়ালো। ২৪ ঘণ্টার হিসেবে এই জেলায় আরও ২২ জন সুস্থ হয়েছেন, মোট সংখ্যা ৪৯২জন। মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এরমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার মোট আক্রান্ত ৮৫৩ জন। সদর উপজেলায় ৫৬২ জন। আড়াইহাজার ৫৬, বন্দর ৪৪, রূপগঞ্জ ১৫২, সোনারগাঁ ১১৬ জন আক্রান্ত । এদিকে নারায়ণগঞ্জ জেলা থেকে গত ২৪ ঘণ্টায় ৪৩২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলা থেকে নমুনা সংগ্রহের মোট সংখ্যা ৭ হাজার ৩৬১ টি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 May 2020

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক শনাক্ত ১২৫ জন, ১ জনের মৃত্যু

www.narayanganjbarta24.com