নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ক‌রোনা সংক‌টেও পি‌ছি‌য়ে নেই ওসমান প‌রিবা‌রের তিন এম‌পি প‌ত্নি

ক‌রোনা সংক‌টেও পি‌ছি‌য়ে নেই ওসমান প‌রিবা‌রের তিন এম‌পি প‌ত্নি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহামারীতে আতংকিত সারাদেশে করোনায় ক্লাস্টার ও পরে হটস্পট চিহ্নিত জেলা নারায়ণগঞ্জ। যেখানে প্রতিনিয়তই মরণঘাতি করোনার ছোবলে বাড়ছে আক্রান্ত ও মৃত্যের সংখ্যা। এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জের অনেক বাঘা বাঘা জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক দলীয় নেতাকর্মীরাও রয়েছেন স্বেচ্ছায় হোমকোয়ারেন্টাইনে।

তবে ঐতিহ্যবাহী ওসমান পরিবারের ধারাবাহীকতা বজায় রেখে পিছু হটেননি নারায়ণগঞ্জের একই পরিবারের তিন এমপি পত্নি। নারী হয়েও সকল দুর্যোগপূর্ণ অবস্থার মোকাবিলা করতে যারা সবসময়ই সক্রিয় হয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে দেখা গেছে।

এরা হলেন ওসমান পরিবারের বড় ছেলে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান, বর্তমান নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমান ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি একেএম শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি।

ইতমধ্যে স্বাস্থ্যবিধি মেনে সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে নিয়েছেন নানামুখী উদ্যোগ। করোনা সংকট প্রতিরোধে শুরু থেকে লকডাউনে কর্মহীণ হয়ে পড়া অসহায়দের ঘরে ঘরে পৌছে দিয়েছেন খাদ্যসামগ্রী।নগদ অর্থ সহায়তা, ঈদ সামগ্রী সহ পৌছে দিয়ে্ছেন চিকিৎসা সেবীদেরকেও নানা সহযোগীতা।

About the author

SOFT PRO IT