নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত আরো ৪৭, মোট ১৩২৮জন

নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত আরো ১৫ জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন আরো ৪৭ জন। আর এ উপর্সগ নিয়ে মৃত্যু বরণ করেছেন  ১ জন। এ নিয়ে জলোয় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩২৮ জন ও ৫৬ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৯ জন। জেলায় মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩৩ জন। সোমবার (১১ মে) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়।

নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা সিটি কর্পোরেশন এলাকায় ৬৯৯ জন, সদর উপজেলায় ৪৭৫, বন্দর উপজেলায় ২৯, আড়াইহাজারে ৩৫, সোনারগাঁয়ে ৫৪ ও রূপগঞ্জে ৩৬ জন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩৯ জন, সদরে ১৩, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।

জেলায় এই পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৩৩ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৮৯ জন, সদর উপজেলার ২৯ জন, রূপগঞ্জের ১ জন, বন্দরে ২ জন, সোনারগাঁয়ে ২ জন ও আড়াইহাজারের ১০ জন।

এই পর্যন্ত জেলায় মোট ৪৬৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১৮ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ১১২৩, সদর উপজেলায় ২১৭০, বন্দরে ৩০৩, আড়াইহাজারে ৪৫৬, সোনারগাঁয়ে ২৮৩, রূপগঞ্জে ২৯৭ জনের।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 May 2020

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত আরো ৪৭, মোট ১৩২৮জন

www.narayanganjbarta24.com