আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে ফল ব্যবসায়ীসহ বিভিন্ন দোকান মালিককে ভোক্তা অধিকারে জরিমানা

আড়াইহাজারে ফল ব্যবসায়ীসহ বিভিন্ন দোকান মালিককে ভোক্তা অধিকারে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ। রবিবার (১০ মে) দুপুর ১২টায় পৌরসভা বাজারে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জমান। এ সময় মূল্য তালিকা হাল নাগাদ না করা, দ্রব্য মূল্যের দাম বেশী আদায় এবং ক্রয় রশিদ দেখাতে না পারায় তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।

মদিনা রাইজ এজেন্সির মালিককে ১ হাজার, শিশির টেডার্স ১ হাজার টাকা ও এক ফল ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।ওইসময় আড়াইহাজার থানার পুলিশের সহযোগিতায় বিভিন্নস্থানে অভিযান করে কয়েকজনকে সতর্ক করে দেয়া হয়।

সেলিমুজ্জামান বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্য মূল্য বেশী আদায় করা, মূল্য তালিকা হালনাগাদ না করা এবং ক্রয় রশিদ দেখাতে না পারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

10 May 2020

আড়াইহাজারে ফল ব্যবসায়ীসহ বিভিন্ন দোকান মালিককে ভোক্তা অধিকারে জরিমানা

www.narayanganjbarta24.com