বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লাল কার্ড

নারায়ণগঞ্জে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লাল কার্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লাল কার্ড এবং দেশপ্রেমে জাগ্রত হতে সবুজ কার্ড প্রদর্শনের মাধ্যমে শপথ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বন্দর উপজেলার একটি স্কুলের মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় ও উপদেষ্টা বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত-এ-খুদা।

শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে না বলে দেশপ্রেমী হওয়ার শপথ নেন। এসময় শিক্ষার্থীরা নানা সামাজিক সমস্যা নিয়ে অতিথিদের কাছে প্রশ্ন করেন, অতিথিরা তা সমাধানে তাদের প্রশ্নের জবাব উত্তর দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুর রহমান, বিদ্যালয়টির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাজী শফি উদ্দিন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক রবিউল আউয়াল প্রমুখ।

About the author

SOFT PRO IT