নারায়ণগঞ্জ বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে রাস্তার কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের নবীগঞ্জে কামাল উদ্দিনের মোড়ে সিমেন্টের পঁচা ও মাটি মিশিয়ে রাস্তার কাজ করার সময় এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।  জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডে নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড়ে রাস্তার ফুটপাতে টাইলস বসানোর কাজ চলছে। জে কে গ্রুপ এ ঠিকাদারী করে যাচ্ছেন। টাইলস বসানোর সময় মাটি, পঁচা খোয়ার সাথে সামান্য সিমেন্ট ও বেশী করে বালু মিশিয়ে কাজ করার সময় এলাকাবাসী কাজে অনিয়ম ও নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দেয়।

এ ব্যপারে এলাকাবাসীর পক্ষে মহিউদ্দিন জানান, কয়েক দফা নির্মাণ শ্রমিকদের বাধা দিলেও তারা কর্ণপাত করেনি। শ্রমকিরা বলে ঠিকাদার যে মাল দিবে তা দিয়ে কাজ করতে হবে। এতে তাদের দোষ কি। এ জন্য এলাকাবাসী এসে কাজ বন্ধ করে দিয়েছে।
এ ব্যপারে ঠিকাদারের ম্যানেজার শাহীন জানান, তার প্রতিষ্ঠান সঠিক কাজ করছে। শ্রমিকরা না বুঝে হয়তো মাটি পরিস্কার না করে খোয়া ব্যবহার করেছে। তবে তিনি বিষয়টি দেখছেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 7   +   2   =