জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

দেশে নতুন করে আরও ২ জন করোনা রোগী শনাক্ত

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : দেশে নতুন করে আরও দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আজ ১৭ মার্চ মঙ্গলবার  রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

এ নিয়ে দেশে মোট ১০ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হল। এর মধ্যে তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নতুন আক্রান্ত দুইজনের একজন আগে থেকেই কোয়ারেন্টিনে ছিলেন। অপরজন একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একজন যুক্তরাষ্ট্র ফেরত, অপরজন ইটালি ফেরত। তাদের সবাই বিদেশ ফেরত অথবা তাদের সংস্পর্শে এসেছেন বলে বলছে আইইডিসিআর। আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন। তিনি বলছেন, বাংলাদেশে এখন পর্যন্ত স্থানীয় বা সামাজিক সংক্রমণের ঘটনা পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 March 2020

দেশে নতুন করে আরও ২ জন করোনা রোগী শনাক্ত

www.narayanganjbarta24.com