নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

উকিলপাড়া স্কিনপ্রিন্ট মালিক সমিতির নবগ‌ঠিত ক‌মি‌টির প‌রি‌চি‌তি সভা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রি‌পোর্টার ) : উকিলপাড়া স্কিনপ্রিন্ট মালিক সমিতির ২০২০ সা‌লের নতুন কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।  শ‌নিবার (১৪ মার্চ) বি‌কে‌লে নগরীর উ‌কিলপাড়া রেল লাইন সংলগ্ন এলাকায় নবগ‌ঠিত ক‌মি‌টির প‌রি‌চি‌তি সভা অনু‌ষ্ঠিত হয়। এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন না‌সিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান। নবগ‌ঠিত ক‌মি‌টিতে সভাপ‌তি মোঃ বিপ্লব হোসেন এবং সাধারন সম্পাদক মো. স্বপন মোল্লা নির্বা‌চিত হন।

এছাড়াও অনুষ্ঠানে অ‌তি‌থি হি‌সে‌বে আরো উপ‌স্থিত ছি‌লেন, বাংলাদেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের প‌রিচালক (জেনা‌রেল) আলহাজ্ব মনির হোসেন, প‌রিচালক (এ‌সো‌সি‌য়েট) মো. না‌সির শেখ, প‌রিচালক (জেনা‌রেল) আবুল বাশার বা‌সেত, হাজ্বি আক্তার হোসেন।

নবগ‌ঠিত ক‌মি‌টির অন‌্যান‌্য সদস‌্যরা হ‌লেন সহ সভাপ‌তি মো. মিজানুর রহমান, সহ সধারন সম্পাদক মো. ফজলু সরদার, সাংগঠ‌নিক সম্পাদক মো. জা‌কির বেপারী, সহ সাংগঠ‌নিক সম্পাদক মো. জুবা‌য়ের, দপ্তর সম্পাদক মো. মোস্তফা, সহ দপ্তর সম্পাদক রা‌জিব ডালী, প্রচার সম্পাদক মো. নুরুল হক, সহ প্রচার সম্পাদক মো. আতাউর রহমান, ক‌্যা‌শিয়ার মো. কালাম।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 March 2020

উকিলপাড়া স্কিনপ্রিন্ট মালিক সমিতির নবগ‌ঠিত ক‌মি‌টির প‌রি‌চি‌তি সভা

www.narayanganjbarta24.com