নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ ডাকাত দলের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। ৩ই আগস্ট মঙ্গলবার মধ্যরাত ১ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে চাপাতি ২টি,বড় ছোরা ১টি, রামদা ১টি এবং লোহার পাইপ ২টি উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো : মো. আশিক দেওয়ান (২৬), সোয়াদ ইসলাম (২০), মো. আল আমীন (২৪), মো. নাছির হোসেন (২৫), মো. রাব্বী হাসান (২০), মজিবুর রহমান ওরফে আশিক (২১)।

আজ ৪ঠা আগস্ট বুধবার বেলা সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের বিশেষ অভিযানে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। ডাকাতি বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন রয়েছে।

About the author

SOFT PRO IT