সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

দানবীর আবদুছ ছামাদকে মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : কাইকারটেক নবাব হাবিবউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ঐতিহাসিক কাইকারটেক হাটের ইজারাদার, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য, শিক্ষানুরাগী ও দানবীর আবদুছ ছামাদ প্রধান মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন। ব্যাপক আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হল মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচন।

বুধবার ১৫ নভেম্বর দুপুরে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের কাউন্সিল অফিস কক্ষে এ নির্বাচনটি অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রার্থীতায় অংশ নিয়েছেন ৫ জন। পুরুষ প্রার্থী ৩ জন, মহিলা প্রার্থী ২ জন।এতে মোট ভোটার সংখ্যা ছিল ১২ জন। যার মধ্যে  তিনি সর্বোচ্চ ১১ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।

এসময় সদ্য নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আবদুছ ছামাদ প্রধান নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে তার অনুভুতি প্রকাশ করে বলেন, প্রথমে আমি মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এত বড় সম্মান দান করেছেন। মাননীয় চেয়ারম্যান সহ ইউপির সকল সদস্য-সদস্যাবৃন্দ যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার এই বিজয়, সমগ্র ইউনিয়নবাসীর বিজয়। আমি আমার এই বিজয়কে অত্র ইউপির সকল প্রয়াত চেয়ারম্যান ও সদস্যাবৃন্দকে উৎসর্গ করলাম। পাশাপাশি আমি যাতে আমার উপর অর্পিত মহান গুরুদায়িত্ব যথেষ্ট সততার সহিত পালন করতে পারি তার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। বিশেষ করে আমার প্রিয় ৯ নং ওয়ার্ডবাসীর প্রতি আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   9   =