সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তিন দিন বৃষ্টি নেই আবহাওয়ার অগ্রিম বার্তায়

তিন দিন বৃষ্টি নেই আবহাওয়ার অগ্রিম বার্তায়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় ফণীর অবস্থান থাকলেও আগামী তিন দিন দুই এক জায়গা ছাড়া সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দক্ষিণাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানা গেছে। রবিবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিন ছয়ে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দীন বলেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় ফণীর অবস্থান থাকলেও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট থেকে জানা যায়, রাজশাহীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে চট্টগ্রামে উত্তাপ সবচেয়ে কম। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২, রংপুরে ৩০.৯, মংমনসিংহে ৩৪.৭, সিলেটে ৩৩.৯, খুলনায় ৩৮.৭ ও বরিশালে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

About the author

SOFT PRO IT