আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে অপহরণ মামলার আসামি গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে অপহরণ মামলার আসামি মাজহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে স্থানীয় কাঁঠালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাজহারুল ইসলাম ওই এলাকার মোতালিবের ছেলে। এ নিয়ে এ মামলায় গ্রেফতার হলো তিনজন।

এর আগে আসামি রাতুল ও আলমগীরকে গ্রেফতার গ্রেফতার করা হয়। একই মামলার অপর আসামি বড় বিনাইরচর এলাকার আফজালের ছেলে সজিব ও আনোয়ারের ছেলে আরমান এখনো পলাতক রয়েছে। তবে পুলিশ তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

চলতি বছরের ১০ জানুয়ারি স্থানীয় প্রভাকরদী এলাকার থেকে চোখ ও মুখ বেঁধে একটি মাইক্রেবাসে করে গার্মেন্টকর্মী শাহআলম ও তার শ্যালক আরিফকে অপরহণ করা হয়। সাতদিন আটককে রেখে অপহৃতদের পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তপণের দাবি করে তাদের ওপর নির্যাতন চালানো হয়। করা হয়। পরে আরিফ কৌশলে মুক্ত হয়ে পুলিশের হেল্প লাইন ৯৯৯ কল করেন। পরে আড়াইহাজার থানার পুলিশ স্থানীয় ব্রাহ্মন্দী এলাকার আলমগীরের বাড়িতে একটি কক্ষ থেকে অপহৃত শাহ আলমকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার এসআই রফিউদৌলা বলেন, তিন অপহরণকারীকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারেও পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।ৃ

About the author

SOFT PRO IT