নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তিতাস কর্মকর্তাদের উপর হামলা, ব্যবস্থাপকসহ আহত ৫

তিতাস কর্মকর্তাদের উপর হামলা, ব্যবস্থাপকসহ আহত ৫
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ফেরার পথে তিতাসের বিচ্ছিন টিমের উপর আতর্কিত হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। হামলায় তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমানসহ বিচ্ছিন টিমের ৫ জন আহত হয়েছে। ৬ই এপ্রিল বুধবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান জানান, দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি এলাকাবাসী জানতে পেরে আমিসহ তিতাসের টিমের উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে এলাকাবাসী আমাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের সহযোগিতায় আমাকে মুক্ত করা হয়।

এ সময় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করে রাখে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। এরপর এলাকাবাসীর তোপের মুখে তিতাস কর্মকর্তারা ফিরে আসতে বাধ্য হয়। এ ঘটনায় টিমের ৫ জন আহত হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ফেরার সময় এলাকাবাসী তিতাস কর্মকর্তাদের অবরূদ্ধ করে রাখেন। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

About the author

SOFT PRO IT