নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জয়া নামে এক যুবতীর লাশ উদ্ধার

জয়া নামে এক যুবতীর লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে হেলেনা খাতুন জয়া (৩৮) নামে এক গৃহবধূ ঝুলান্ত লাশ উদ্ধার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। ৬ই এপ্রিল বুধবার বেলা সাড়ে ৩টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ ইসলামবাগস্থ জনৈক বাবুল মিয়ার ভাড়াটিয়া ঘর থেকে ওই গৃহবধূর ঝুলান্ত লাশ উদ্ধার করে পুলিশ। আত্মহননকারি গৃহবধূ হেলেনা আক্তার জয়া ঢাকা ডিএমপি তেজগাও এলাকার মোহাম্মদ রাজু মিয়ার স্ত্রী বলে জানা গেছে।  এলাকাবাসীর মাধ্যমে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক মিজানসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে ওই গৃহবধূ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তথ্য সূত্রে ও এলাকাবাসী জানিয়েছে, গৃহবধূ হেলেনা খাতুন জয়া তার স্বামী মোহাম্মদ রাজুকে সাথে নিয়ে বন্দরের ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার জনৈক বাবুল মিয়ার বাড়িতে দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। পারিবারিক কলহের জের ধরে বুধবার বিকাল গৃহবধূ হেলেনা খাতুন জয়া অভিমান করে ভাড়াটিয়া ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা আত্মহত্যা ঘটনাটি সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানায়, আত্মহননকারি গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পারিবারিক কারণে আত্মহত্যা ঘটনাটি ঘটতে পারে বলে আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি। ময়না তদন্তের রির্পোট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT