নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির দোয়া

তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির দোয়া অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) :  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০ নভেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টার দিকে কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা সহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দীঘায়ূ কামনা করা হয়। উক্ত মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম।

এ মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম, সহ-সভাপতি এড. জাকির হোসেন, হাজী নূরুউদ্দিন আহমেদ, ফখরুল ইসলাম মজনু, আয়সা সাত্তার, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, কোষাধক্ষ মনিরুজ্জামান মনির, মহানগর বিএনপি নেতা এড. রফিক আহম্মেদ, এড. রিয়াজুল ইসলাম আজাদ, এড. আনিছুর রহমান মোল্লা, এড. শহীদ সারোয়ার, সোলেমান মিয়া, নজরুল ইসলাম সরদার, জাহাঙ্গীর মিয়াজী, শওকত আলী লিটন, আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদল নেতা নাজমুল হক রানা মানিক, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম, আলতাব হোসেন ইব্রাহীম, নুর ইসলাম, পারভেজ আহম্মেদ পাপ্পু, যুগ্ম-সম্পাদক মোক্তাধির হোসেন হৃদয়, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু, আব্দুল হাসিব, আব্দুর রশিদ হাওলাদার, মহানগর ওলামা দলের আহবায়ক হাফেজ সিব্বির আহম্মেদ সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT