বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঘাস কাটাকে কেন্দ্র করে গরু খামারীকে পিটিয়ে আহত

মদনগঞ্জে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে গরু খামারীকে পিটিয়েছে প্রতিপক্ষরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরের শাান্তিনগর সমবায় সমিতির লিজকৃত স্থানে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে মফিজুল ইসলাম (৩৫) নামে গরু খামারীকে পিটিয়েছে প্রতিপক্ষরা। ২০ নভেম্বর মঙ্গলবার দুপুরে বন্দর থানার মদনগঞ্জ কাঠপট্রি এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আহতের ছোট ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার বিকেলে অভিযুক্ত পিতা পুত্রকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা গেছে, বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকার মৃত ফিরোজ মাহজনের ছেলে গরু খামারী মফিজুল ইসলাম মঙ্গলবার দুপুরে শান্তিনগর সমবায় সমিতির লিজকৃত ভূমিতে গরু ঘাস কাটার জন্য আসছিল। এ সময় মদনগঞ্জ পিএম রোডস্থ কাঠপট্রি এলাকার মৃত ছমির মিয়ার ছেলে আমির হোসেন ও তার ২ ছেলে কবীর ও দিদারের সাথে গরু খামারীর বিবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে উল্লেখিতরা লাঠিসোটা দিয়ে মফিজুলকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। মফিজুলের আর্ত চিৎকারে স্থানীয়রা আহত অবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে।

About the author

SOFT PRO IT